মঈন খানের ছেলে, আজম খানের অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতবাক সবাই, ইনস্টাগ্রামে কী করলেন তিনি?
ক্রিকেটের মাঠে পাকিস্তানের ক্রিকেটার আজম খান ব্যর্থ হলেই সমালোচনা শুরু হয় তার শারীরিক গঠন নিয়ে। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মঈন খানের ছেলে আজম খান জায়গা পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে, খেলেছেন সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও।
বিস্তারিত: ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই আজম। সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে আজম আউট হয়েছেন রান না করেই। সর্বোচ্চ ইনিংস হার না মানা ৩০ রান। ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন আজম। উইকেটকিপিংয়ে মিস করেছেন দুইটি ক্যাচ। সিরিজের শেষ ম্যাচের পর মাঠে প্রায় কেঁদেই দিয়েছিলেন তিনি, যদিও পরে অধিনায়ক বাবর আজম এসে তাকে শান্ত করেন। আজমের এমন পারফরম্যান্সের পর আরও একবার ফিটনেস নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আজমের শারীরিক গঠন, ফিটনেস নিয়ে সমালোচনা করছেন সমর্থকরা। ক্রিকেটার আজমের চেয়ে স্বাস্থ্যবান আজমের দিকেই যেন বেশি নজর নিন্দুকদের। ক্রিকেটীয় স্কিলের চেয়ে বেশি আলোচনায় আসছে আজমের শরীরের গঠন, ফিটনেস।
এত এত সমালোচনার মাঝে একটি কাজ করে বসেছেন আজম। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সকল ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি। তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এখন আর তার কোনো ছবি বা ভিডিও দেখা যাচ্ছে না। এমন কাজ আজম কেন করেছেন তা অবশ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, ফিটনেস নিয়ে তীব্র সমালোচনা সইতে না পেরেই হয়ত এমন কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আজম খান।
টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ সুনাম আছে আজমের। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিখে খেলে বেড়ান তিনি। খেলে গেছেন বিপিএলেও, হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরিও।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে যত ভালোই খেলুন পাকিস্তানের জার্সিতে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে আজমের রান মোটে ৮৮, গড় ১০ এর চেয়েও কম। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সিরিজটায় ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান, এই সিরিজে বিবর্ণ থাকাতেই আজমকে নিয়ে এত কথা।
কিন্তু এতকিছুর পরেও কোনোভাবেই আজমের শরীর নিয়ে মজা করার ঘটনাকে স্বাভাবিক বানানোর সুযোগ নেই। সমালোচনা হতে পারে আজমের পারফরম্যান্স নিয়ে, শারীরিক গঠন নিয়ে নয়।

Comments
Post a Comment